ভুলে বিদ্যুতের বিল বেশি করে ফেলা হয়েছে: নসরুল হামিদ

ইসলাম টাইমস ডেস্ক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে বেশি বিল করে ফেলা হয়েছে। এটা ভুলক্রমে হয়েছে। ইতিমধ্যে আমরা ওইসব বিল ঠিক করার নির্দেশ দিয়েছি। নিকটস্থ বিদ্যুৎ অফিস গেলেই বিল ঠিক করে দেয়া হবে। গ্রাহকের কোনো ভয় নেই। কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না।

বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিদ্যুত খাতের বাজেট নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

এসব বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো আর রাখতে চাই না। গত বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ধীরে ধীরে কিছু সরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্রকে অবসরে পাঠানো হবে। বিদ্যুৎ খাতে বিদেশি অর্থায়ন আনতে ‘বিদ্যুৎ বন্ড’ ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদইসরায়েলি অবরোধে থাকা গাজায় খাদ্য নিরাপত্তাহীনতায় ৭৩ শতাংশ পরিবার
পরবর্তি সংবাদমেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা