মদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: মদিনা প্রদেশকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিলেন। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছেন। জানা গেছে, মদিনার আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৬৭ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

গত রবিবার সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার কমাতে জারি করা কারফিউ তুলে নেয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সৌদির বাসিন্দাদের নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার।

পূর্ববর্তি সংবাদসিলেটের প্রবীণ আলেম শায়খে গলমুকাপনীর ইন্তেকাল: জানাযা আড়াইটায়
পরবর্তি সংবাদকরোনায় শিল্পপতি হাসান জামিলের মৃত্যু