ইসলাম টাইমস ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি সামীম আফজাল মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে মারা যান।
তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবারই তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা পরিচালক নূর মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হয়।
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে দায়িত্ব পালন কালে তার কিছু পদক্ষেপ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক উঠেছে।
















