সোয়ারিঘাটের পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সোয়ারিঘাটের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে বলে লালবাগ ফায়ার স্টেশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করা হয়।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

তবে কীভাবে এই আগুন লেগেছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তি সংবাদ৩০ বছরের পুরানো মসজিদ বিনা কারণে বন্ধ করে দিল এথেন্স
পরবর্তি সংবাদসিলেটের প্রবীণ আলেম শায়খে গলমুকাপনীর ইন্তেকাল: জানাযা আড়াইটায়