ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর ঈদুল আযহায় রাজধানী সহ সারা দেশে কুরবানীর পশুরহাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ জুন) পবিত্র ঈদুল আযহা-২০২০ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা নিয়ে সচিবালয়ে নিজ কক্ষে অনলাইন সভায় স্থানীয় সরকার মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী জানান, শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সভায়, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
















