অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজছে সরকার: ডা. জাফরুল্লাহ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা থেকে সুস্থ হবার পর, সংবাদ মাধ্যমের সামনে প্রথম হাজির হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, করোনা থেকে সুরক্ষায় সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের করোনা চিকিৎসা ব্যয় নিয়ে আলোচনায় তিনি একথা জানান। সেজন্য স্বাস্থ্য ব্যবস্থার সুস্থতার ওপর জোর দেন তিনি।

এসময় ডা. জাফরুল্লাহ বলেন, করোনা থেকে সুরক্ষায় সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে।

এক মাস করোনায় আক্রান্ত থাকার পর গনমাধ্যমের সামনে আসলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন। তবে এখনো পুরোপুরি ফিট নন।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে পুনরায় পরীক্ষায় নেগেটিভ হন। নিজস্ব কিট ও আরটি পিসিআর দুই পরীক্ষাতেই তার ফল নেগেটিভ আসে। তবে এখনও তার শারীরিক অবস্থা শতভাগ সুস্থ নন বলে জানান তিনি।

গণস্বাস্থ্য নগরকেন্দ্র হাসপাতালে সেসব চিকিৎসক তার চিকিৎসায় কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে খোঁজ নেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ জানান তিনি।

পূর্ববর্তি সংবাদদুদকের নির্দেশনায় স্বাস্থ্য অধিদফতরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান
পরবর্তি সংবাদপাঁচ মিনিটের ব্যবধানে করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু