ট্রেনে কাটা পড়ে রাজধানীর কুড়িলে ৩ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ট্রেনে কাটা পড়ে রাজধানীর কুড়িলে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। একই জায়গায় বুধবার সন্ধ্যার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তি সংবাদকরোনা নিয়ে সরকার নিজের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যচার করছে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে আরেক কৃষ্ণাঙ্গ মৃত্যুর ভিডিও ভাইরাল