ইসলাম টাইমস ডেস্ক: ওসামা বিন লাদেনকে সংসদে দাঁড়িয়ে ‘শহীদ’ বলে সম্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার সংসদে ভাষণ দেয়ার সময় ইমরান বলেন, ‘অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনা ওসামাকে হত্যা করে যায়। শহীদ করে যায়। এতে কী হয়? এতে আমরা অস্বস্তির মুখে পড়ি।’
ইমরান খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বক্তব্যের ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের নারী সাংবাদিক নায়লা এনায়েত।
ভিডিওতে ইমরান খান আরও বলেন, ‘আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম… যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল।’
















