করোনায় মারা গেলেন জেলা জজ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ। দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া প্রথম বিচারক তিনি।

বুধবার রাত আটটায় তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ফেরদৌস আহমেদ চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার রাত আটটায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১ টায় জামালপুর শহরে মরহুমের জানাজা ও পরে সেখানেই তাঁর দাফন হবে। ১৯৮৪ সালে বিচার বিভাগে মুন্সেফ হিসেবে (সহকারী জজ) হিসেবে যোগদান করেন ফেরদৌস আহমেদ।

পূর্ববর্তি সংবাদসাংসদ পাপুলকে ২১দিন কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ
পরবর্তি সংবাদফেনীতে ডাকাতিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী খুন, গোলাগুলিতে ৩ ডাকাত নিহত