ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার ময়নামতি টেক্সটাইল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান জামিল সাত্তার (৭০) মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন।
তিনি জানান, চাচা (হাসান জামিল সাত্তার) কিডনিসহ শারীরিক নানা সমস্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ৩ দিন আগে তার করোনা পজিটিভ ফল আসার পর তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। প্রবাসী স্বজনরা দেশে আসার পর শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলাম কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
















