ইস্তিগফার এজন্য যে হক তো আদায় হয়নি

মুফতি মুহাম্মদ তাকি উসমানি ।।

নামাজের পর ইস্তিগফার কেন?

হাদীস শরীফে এসেছে, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র মুখ থেকে বের হত তা হল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।

চিন্তা করার বিষয় হল, ইস্তিগফার তো হয়ে থাকে কোনো গোনাহের পর। কিন্তু এখানে তো ইবাদত শেষ করা হল। একটি সওয়াবের কাজ করা হয়েছে। কিন্তু তারপরও এখানে ইস্তিগফার কেন?

ইস্তিগফার এ জন্য করা হয়েছে, নামাজ যেভাবে হক আদায় করে করার কথা ছিল, সেভাবে হক আদায় করে তো করা হয়নি।

ما عبدناك حق عبادتك و ما عرفناك حق معرفتك

আয় আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতের হক আদায় হয়নি। না জানি কত ভুল কত বিচ্যুতি এই ইবাদতে সংঘটিত হয়েছে।আয় আল্লাহ, আমরা সর্বপ্রথম সেই সব ভুলচুকের জন্য ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে।

সূত্র: ইসলাম আওর হামারী যিন্দেগী

পূর্ববর্তি সংবাদসুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল অর্থ পাচার
পরবর্তি সংবাদনন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারের ৪৬ কোটি ৬৩ লাখ টাকার অনুদান