ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তালিকাভুক্ত EIIN ধারী ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি ইতঃপূর্বে সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হয় এবং স্থানীয় প্রাশাসনের মাধ্যমে নামের তালিকা যাচাই-বাছাই করা হয়। সেই তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর ‘বিশেষ অনুদান’ খাত হতে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক একাউন্টের মাধ্যমে চলতি মাসের (জুন, ২০২০) মধ্যে বিতরণ করবেন।
করোনা মহামারির চলমান দুর্যোকালীন এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশাল সংখ্যক ননএমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত বিশেষ অনুদান এবং ইত:পূর্বে চলতি অর্থ বছরে নতুন ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রায় ৩০,০০০ শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আওতায় এনে তাঁদের বেতন-ভাতাসহ চাকুরি সুনিশ্চিত করা বর্তমান সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।
















