লাইনে আগুন: রাজধানীর মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুরে গ্যাস বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: সরবরাহ লাইনে আগুন ধরে যাওয়ায় রাজধানীর পশ্চিমের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস বন্ধ থাকছে বলে রাষ্ট্রায়ত্ত বিতরণ কোম্পানি তিতাস জানিয়েছে।

কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়।

গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নিভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। ফলে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পূর্ববর্তি সংবাদএকদিনে চট্টগ্রাম বিভাগের তিন বিশিষ্ট আলেমের ইন্তেকাল
পরবর্তি সংবাদকরোনা নিয়ন্ত্রণে আগে থেকে কোন দেশের প্রস্তুতি শতভাগ ছিল? প্রশ্ন ওবায়দুল কাদেরের