সৌদিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩ হাজার ৩৭২ জন, মৃত্যু ৪১ জনের

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭০ হাজার ৬৩৯ জন। আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৮ জনের। অন্যদিকে

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে গত কয়েকদিনে দৈনিক চার হাজারের ওপর আক্রান্ত হলেও এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে।

এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। সৌদিতে একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫ জন। মোট সুস্থ এক লাখ ১৭ হাজার ৮৮২ জন। দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১ হাজার ৩২৫ জন। এদের মধ্যে দুই হাজার ২০৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তি সংবাদমারা গেছেন ইফার সাবেক ডিজি সামীম আফজাল
পরবর্তি সংবাদতিন মাস পর এমিরেটস এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট চালু