দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ হাজারের বেশি

ইসলাম টাইমসস ডেস্ক: করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জন সুস্থ হলেন। দেশে এই পর্যন্ত ৫৩ হাজার ১৩৩ জন এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৬৬১ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৮৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন করোনায় আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪০ জন মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী নয়জন নারী। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১০ বছরের মধ্যে একজন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনায় চারজন, বরিশাল চারজন, সিলেটে তিনজন ও রংপুরে তিনজন রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৭৫টি। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। মোট পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে আজ দেশে এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদভয়াবহ মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত: রিজভী
পরবর্তি সংবাদচিকিৎসা সরঞ্জামাদি সরবরাহে কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের