ইসলাম টাইমস ডেস্ক: সরকার করোনা দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সরকারের সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার কারণে আজকে দেশে মৃত্যুর মিছিল বাড়ছে। সরকারের যথাযথ পূর্ব প্রস্তুতির অভাবে করোনার প্রাদুর্ভাব রোধ করা যায়নি।
আজ শুক্রবার সকালে খেলাফত মজলিস বৃহত্তর বরিশাল জোনের বিভিন্ন শাখার শূরা সদস্যদের নিয়ে এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, আজকে চিকিৎসা ক্ষেত্রে অব্যস্থাপনার দরুন অসুস্থ মানুষেরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। প্রস্তাবিত বাজেটে করোনা দুর্যোগ মোকাবেলায় যে বরাদ্দ রাখা হয়েছে তাও অপ্রতুল। এ অবস্থায় উত্তরণে জরুরিভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দল মত নিবর্বিশেষে সবার সাথে পরামর্শ করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
















