সৌদি আরবে কমেছে করোনায় আক্রান্তের হার

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত সপ্তাহে দেশটিতে  করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজারের অধিক হলেও গত ২৪ ঘণ্টায় তা কমে তিন হাজার ৩৭২ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭০ হাজার ৬৩৯ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। দেশটিতে এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪২৮ জন। -ওয়াল্ডোমিটার

২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। সউদী আরবে একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫ জন। মোট সুস্থ এক লাখ ১৭ হাজার ৮৮২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , দেশটিতে গত কয়েকদিনে দৈনিক চার হাজারের ওপর আক্রান্ত হলেও এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে ।

জানা গেছে , দেশটিতে কোভিড – ১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১ হাজার ৩২৫ জন। এদের মধ্যে দুই হাজার ২০৬ জনের অবস্থা আশঙ্কাজনক ।

পূর্ববর্তি সংবাদঅনৈতিক কাজের দায়ে নারীসহ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল স্থানীয়রা
পরবর্তি সংবাদবিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি