গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফসলের জমি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে এ খবর।গাজার নিরাপত্তা সূত্র হামলার সত্যতা স্বীকার করে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে এ হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রকেট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে বিমানগুলো।

এর আগে অধিকৃত পশ্চিমতীর ইসরাইলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে সতর্ক করেছে প্রতিরোধ সংগঠন হামাস।

পূর্ববর্তি সংবাদসরকার জনগণের শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে রক্ত শুষে নিচ্ছে: রিজভী
পরবর্তি সংবাদভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত