ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

ইসলাম টাইমস ডেস্ক: গত দুই দিনের টানা ভারি বর্ষণে ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীসহ সীমান্ত নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির কারণে জেলার নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট, হাট-বাজার বসতঘরও প্লাবিত হয়েছে। এ কারণে চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষজন।

টানা দুই দিনের বৃষ্টির কারনে নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে। সুনামগঞ্জে পাদদেশ মেঘালয়-চেরাপুঞ্জিতেও ভারি বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল হয়ে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বাড়ার কারণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান স্থানীয়রা।

 

সুনামগঞ্জ পানিউন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি ৮.২৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ৪৭ সে.মি. উপর দিয়ে বইছে। জামালগঞ্জের নতুন পাড়া ও নিম্নাঞ্চলের বেশ কিছু পাড়ায় পানি উঠায় লোকজন বয়েছেন পানিবন্দী। অনেকের কাছা ও পাকা ঘরে পানি উঠায় তারা রয়েছেন বিপাকে।

পূর্ববর্তি সংবাদগাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি
পরবর্তি সংবাদএকদিনে শনাক্ত ৩ হাজার ৫০৪ জন, মৃত্যু ৩৪