আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে মন্তব্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মার্কিন অভিযানে পাকিস্তানের ৭০ হাজার মানুষ নিহত হওয়া সত্ত্বেও আমেরিকা আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।
শুক্রবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন ইমরান খান।
পার্লামেন্টে ইমরান খান তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে।
ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে ‘বিদেশি দখলদারিত্ব’ বলে উল্লেখ করেছিলেন।
















