ভারতে একদিনেই আক্রান্ত ১৮ হাজারের বেশি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ৫২২ জন। আর মৃত্যু হয়েছে ৩২৪ জনের।

মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টার করোনার জেরে মৃত্যু হয়েছে ১৭৫ জনের। শুক্রবার অবধি শুধুমাত্র মুম্বইয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে দিল্লিতেও পরিস্থিতি এখনও সংকটপূর্ণ। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৬০ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৭ হাজারে।

সূত্র: কলকাতা২৪x৭

পূর্ববর্তি সংবাদসংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
পরবর্তি সংবাদইনকিলাব সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা