ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৪ জনের।
এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।
শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯৭ লাখ ৭৭ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৯৩ হাজার ৬৭২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫৩ লাখ ৭২ হাজার ৯৯৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।
















