ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীর ঢলের পানিতে ভেসে আসা কাঠের লাকড়ি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নাধীন গাঘটিয়া আফাজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৭)।
শনিবার দুপরে ইঞ্জিনচালিত ছোট নৌকা করে যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠের লাকড়ি আনতে যায় সে। এ সময় বাংলাদেশ সীমান্তের ১২০৩ নং আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারত গোমাঘাট এলাকার প্রায় ৩শ গজ অভ্যন্তরে প্রবেশ করে সে।
কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
তাহিরপুর সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: চীনের কাছে মার খাওয়া ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আতিকুর রহমান বলেন, ঢলে ভেসে আসা লাকড়ির কাঠ সংগ্রহের সময় সে ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলে বিএসএফ এর গুলিতে আহত হয়। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
















