পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তে চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাড়া খেয়ে ওই স্থানে চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

রোববার ভোরে বিজিবির হাবিলদার মো. নূর আলমের নেতৃত্বে একটি টহল দল ওই স্বর্ণ জব্দ করে।

বিজিবির-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস-এর কাছে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে এই স্বর্ণ পাওয়া যায়।

এর বাজারমূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা। এ ঘটনায় কোনো আসামি ধরা পড়েনি বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদচার মাস পর নামাযের জন্য খুলে দেওয়া হল মিসরের সব মসজিদ
পরবর্তি সংবাদসেনাবাহিনীর ‘শুদ্ধি অভিযানে’র ভয়ে রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ