সেনাবাহিনীর ‘শুদ্ধি অভিযানে’র ভয়ে রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ থেকে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে। স্থানীয় বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও দেশটির সেনাবাহিনী ‘শুদ্ধি অভিযান’ শুরুর পরিকল্পনা করছে শুনে বাড়িঘর ছাড়ে রাখাইনের বাসিন্দারা।

রবিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ জুন) স্থানীয় গ্রামপ্রধানদের সতর্ক করে একটি চিঠি দেওয়া হয়; ওই চিঠি নজরে এসেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের। রাজ্য সরকারের মন্ত্রী কর্নেল মিন থান চিঠির সত্যতা নিশ্চিত করেন। রাখাইনের রাথেডং শহরের প্রশাসক অং মিন্ট থেইন স্বাক্ষরিত চিঠিতে গ্রামপ্রধানদের কিয়াওকটান শহর ও আশপাশের গ্রামে সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটিতে অভিযান চালানোর পরিকল্পনার ব্যাপারে তিনি অবগত হয়েছেন বলে জানান।

তবে কোন জায়গা থেকে এই অভিযান পরিচালনার নির্দেশনা এসেছে সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ করেননি প্রশাসক অং মিন্ট। তবে রাখাইনের সীমান্ত কল্যাণ এবং নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মিন থ্যান বলেন, এটি তার নেতৃত্বাধীন সীমান্ত কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা। দেশটির সেনাবাহিনী যে তিনটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এটি তার একটি।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশ; যা আরাকান নামেও পরিচিত। এই প্রদেশ অধিক স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে আসছে রাখাইন জাতিগত বৌদ্ধরা। চলতি বছরও রাখাইনে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত ও কয়েক ডজন মানুষ মারা গেছেন।

পূর্ববর্তি সংবাদপাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
পরবর্তি সংবাদ২৫ হাজার পাটকল শ্রমিককে ‘স্বেচ্ছা অবসরে’ পাঠানো হবে: পাটমন্ত্রী