ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বে সংক্রমণের তালিকায় ভারত ইতিমধ্যেই চার নম্বরে উঠে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রায় ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৪১০ জন। মৃত্যুর নিরিখে ভারত বিশ্বে অষ্টম স্থানে আছে।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫ জনের।
তবে সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বৃদ্ধি পেয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন।
















