৩ জুলাই থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু দিয়ে যান চলাচল চার দিন বন্ধ থাকবে।

এ সময় সব প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।

নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু ও কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে।

মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সব যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদভাড়া নিয়ে তর্ক, যশোরে যাত্রীর ছুরিকাঘাতে ট্যাক্সিচালকের মৃত্যু
পরবর্তি সংবাদরাজধানীতে হাসপাতালে র‌্যাবের অভিযান, ভুয়া ডাক্তারসহ চারজনের জেল