ইসলাম টাইমস ডেস্ক: দেশে ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।
এদিকে একদিনে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৭৮৩ জন।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১ লাখ ১৫ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ১ হাজার ২৩৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫৫ লাখ ৬৩ হাজার ৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।
















