কাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলায় তিনজনের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযান এখন নিত্যদিনের ঘটনা। সর্বশেষ আজকের অভিযানে একজন নেতৃস্থানীয়সহ অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৯ জুন) কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হিজবুল মিজাহিদীনের কমান্ডার মাসুদ আহমেদ ভাট ছাড়াও দক্ষিণ কাশ্মীরের খুলচোহার এলাকায় অভিযানে আরও দুইজন নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে। অভিযানে তিনজন নিহত হওয়ার পর সেখান থেকে একে-৪৭ রাইফেল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়।

পূর্ববর্তি সংবাদএকদিনে শনাক্ত ৪ হাজার ১৪ জন, মৃত্যু ৪৫ জনের
পরবর্তি সংবাদসরকারিভাবে ২০০ টাকা করোনার টেস্ট ফি নির্ধারণ করে পরিপত্র জারি