কাশ্মীর অঞ্চলে ভারতের গোয়েন্দা ড্রোন ধ্বংস করল পাকিস্তান

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের আরেকটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বিরোধীয় কাশ্মীর অঞ্চলে এ ড্রোনটি গুলি করে ধ্বংস করা হয়েছে। হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে প্রায়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

রোববার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এতে বলা হয়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ বছরে এটি নিয়ে ভারতীয় নবম কোয়াডকপ্টার ভূপাতিত করা হল।

পূর্ববর্তি সংবাদ১০ সেকেন্ডেরও কম সময়ে ডুবে লঞ্চটি: দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রীর বর্ণনা
পরবর্তি সংবাদমসজিদে কুবা: রাসূল সা. নির্মিত ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ