প্রথমবারের মতো পরিবর্তন ছাড়াই পাস হল অর্থবিল

ইসলাম টাইমস ডেস্ক: কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হয়েছে ২০২০ সালের অর্থবিল। প্রস্তাবিত ২০২০-২১ অর্থ-বছরের বাজেটে বড় কোনো পরিবর্তন হয়নি, তাই অর্থ বিলেও কোনো পরিবর্তন আসেনি।

এই প্রথম প্রস্তাবিত বাজেটে কোনো রকম পরিবর্তনের ঘোষণা না দিয়েই অর্থ বিল জাতীয় সংসদে পাসের জন্য অনুরোধ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থ বিল-২০২০ জাতীয় সংসদে পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। সকালে সংসদের মুলতবি অধিবেশন শুরু হলে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা বাজেটের ওপর আলোচনা করেন। পরবর্তী সময়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন।

এর আগে জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা অর্থ বিলের বিভিন্ন অংশের সংশোধনী প্রস্তাব এনে বক্তব্য রাখেন।

পূর্ববর্তি সংবাদহঠাৎ রাজধানীতে কাঁচা মরিচের দাম বেড়েছে আড়াই গুণ
পরবর্তি সংবাদশনাক্তের ১১১তম দিনে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৫৭ হাজার ৭৮০ জন