বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ২৬ জনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত অন্তত ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য এ স্থানীয়রা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে চারজন নারী এবং দুইজন শিশু রয়েছেন।

মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড নামের ওই যাত্রীবাহী লঞ্চটি রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। লঞ্চে ৫০ যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে আড়াইশ থেকে তিনশ যাত্রী ছিল।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে  হামলা, নিহত ৫
পরবর্তি সংবাদভারতের বিরুদ্ধে নেপালের নির্বাচিত সরকার উৎখাত চেষ্টার অভিযোগ