প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক: প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার কোভিড-১৯ ধরা পড়ে। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

আবদুল্লাহ আল মহসিন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই।

১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সম্ভ্রান্ত চৌধুরী বংশে আবদুল্লাহ আল মহসিন চৌধুরীর জন্ম। এ বছরের ৮ জানুয়ারি তিনি প্রতিরক্ষাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ব্যাচে চাকরিতে যোগদান করেন।

পূর্ববর্তি সংবাদহৃদয় নিংড়ানো কথা বলুন প্রভুর সাথে
পরবর্তি সংবাদপাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে  হামলা, নিহত ৫