লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্যদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।

সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ।

এদিকে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

সোমবার (২৯ জুন) বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন তদন্ত কমিটি গঠন বিষয়টি জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শেষে প্রাণহানির সঠিক সংখ্যা জানানো হবে।

পূর্ববর্তি সংবাদসরকারিভাবে ২০০ টাকা করোনার টেস্ট ফি নির্ধারণ করে পরিপত্র জারি
পরবর্তি সংবাদপাচারের সময় নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৪