সরকারিভাবে ২০০ টাকা করোনার টেস্ট ফি নির্ধারণ করে পরিপত্র জারি

ইসলাম টাইমস ডেস্ক: সরকারিভাবে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার আরটি-পিসিআর টেস্টের ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

ফি-এর বর্ণনায় বলা হয়, আরটি-পিসিআর টেস্টের জন্য এখন থেকে বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা ফি দিতে হবে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বর্তমানে আরটি-পিসিআর টেস্ট এর মাধ্যমে করোনার সংক্রমণ নির্ণয় বিনামূল্যে থাকার কারণে অধিকাংশ মানুষই উপসর্গ ছাড়াই এর সুযোগ নিচ্ছেন।

পরিপত্রে বলা হয়, সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে ‘অপ্রয়োজনীয় এসব কভিড টেস্ট’ পরিহার করা লক্ষ্যে এমতবস্থায় ফি নির্ধারণ করা হলো।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ভারতীয় বাহিনীর হামলায় তিনজনের প্রাণহানি
পরবর্তি সংবাদলঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন