বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আল্লামা শফী ও বাবুনগরীর পৃথক শোকবার্তা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংবাদ মাধ্যমে প্রেরিত পৃথক পৃথক বিবৃতিতে তারা নিহতদের মাগফেরাত  কামনা করেছেন।

তিনি বলেন, নিহত ৩৩ জনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। দেশের এই মহামারী পরিস্থিতিতে এমন দুর্ঘটনা খুবই দুঃখজনক। সবাইকে সচেতন হতে হবে। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে নিত্য প্রয়োজনীয় দোয়ার আমল করে সফরে বের হতে হবে। ঝুকিপূর্ণ নৌযান পরিহার করতে হবে। সরকারকে এসব বিষয়ে আরো কঠোর হতে হবে।

এদিকে এক বিবৃতিতে এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় জেলা প্রশাসন  ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান আল্লামা বাবুনগরী । নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া সহ সাধ্যমতো ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানান তিনি।

 

পূর্ববর্তি সংবাদদোকানপাট খোলা থাকার সময় সীমা তিন ঘণ্টা বাড়ানো হলো
পরবর্তি সংবাদমহিলাদের জন্য কি ইহরাম অবস্থায় হাতমোজা, পা-মোজা পরা জায়েয