রংপুরের তারাগঞ্জে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রডবোঝাই ট্রাক উল্টে রংপুরের তারাগঞ্জ উপজেলায় চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার দুপুরে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের উপজেলার অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, দিনাজপুর থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরের তারাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল।

তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের রডের নিচে চাপা পড়েন ৯ শ্রমিক।

তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদবাজেট প্রত্যাখ্যান করে সংসদের সামনে বিএনপির এমপিদের বিক্ষোভ
পরবর্তি সংবাদআরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ৭৭৫ জন