আবুধাবি থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: কোভিড-১৯ মহামারীর কারণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়া আরও ১৫২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ২টায় যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলার বিশেষ বিমান। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে বিমানটি।

আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবিতে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

পূর্ববর্তি সংবাদগুলশান-হত্যাকাণ্ড: “কোনো অমুসলিমকে শুধু অমুসলিম হওয়ার কারণে হত্যা করা বৈধ নয়”
পরবর্তি সংবাদকরোনার কার্যকরী ওষুধের প্রায় সবটা আগাম কিনে নিলো যুক্তরাষ্ট্র