ইসলাম টাইমস ডেস্ক: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লতিফুর রহমান মারা গেছেন। লতিফুর রহমান প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অন্যতম মালিক।
এছাড়া, আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্রাঞ্চাইজির মালিক ছিলেন তিনি।
শিল্পপতি লতিফুর রহমান দুই বছর ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন। সেখানেই বুধবার সকালে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান বলে জানা গেছে।
মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
















