ইসলাম টাইমস ডেস্ক: রডবোঝাই ট্রাক উল্টে রংপুরের তারাগঞ্জ উপজেলায় চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার দুপুরে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের উপজেলার অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, দিনাজপুর থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরের তারাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল।
তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের রডের নিচে চাপা পড়েন ৯ শ্রমিক।
তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।
















