হংকংয়ে বিক্ষোভ: নতুন আইনে গ্রেপ্তার শুরু

ইসলাম টাইমস ডেস্ক: চীনের পার্লামেন্টে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় প্রায় ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। হংকং নতুন আইনের অধীনে এই প্রথম গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার চীনের পার্লামেন্টে হংকং নিরাপত্তা আইন পাস হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়। বিতর্কিত হংকং নিরাপত্তা আইন লঙ্ঘন করলে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নতুন আইন অনুযায়ী, সরকারি কোনো সম্পত্তি বিনষ্ট করলেও তা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

সমালোচকদের ভাষ্য, এই আইনের পাসের মধ্য দিয়ে হংকংয়ের মানুষের স্বাধীনতা একেবারে কেড়ে নিল বেইজিং। কেউ মুখ খুললেই তাকে শায়েস্তা করার হাতিয়ার হলো এই আইন।

এই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। আইনটির সাহায্যে হংকংয়ের আইন প্রণেতারা নয়, অভিযুক্তদের সাজা দেয়ার সুযোগ পাবে চীন সরকার।

পূর্ববর্তি সংবাদকরোনা বিষয়ে ট্রাম্পের ভুল পদক্ষেপ ও অব্যবস্থাপনার সমালোচনায় বাইডেন
পরবর্তি সংবাদপিপিই কেনাকাটায় দুর্নীতি, স্লোভেনিয়ায় অর্থমন্ত্রী গ্রেপ্তার, পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর