পাথরের খনিতে ভূমিধসে মিয়ানমারে নিহত ৫০, আটকে আছে ২০০ শ্রমিক

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারে পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক। নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিল।

দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে।

 

মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত মোট ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এখানে খনি শ্রমিকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

পূর্ববর্তি সংবাদমৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানীর গোস্ত কি নিজে খেতে পারবে
পরবর্তি সংবাদএবারের বাজেট মানুষের নাভিশ্বাস আরও বাড়িয়ে দেওয়ার বাজেট: মির্জা ফখরুল