ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনুমোদিত বাজেটের কপি ছিড়ে ফেলে দিয়ে বিএনপি দলীয় এমপিরা সংসদের প্রতি চরম অবমাননা করেছে।
বৃহস্পতিবার সরকারি বাসভবনে বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির সংসদ সদস্যরা যা করেছে তা শপথ ভঙ্গেরও শামিল, ওবায়দুল কাদের এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছে, যা এই পেনডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিলো।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জণগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জিত হয়, সর্বপরি বাংলাদেশের অগ্রগতি হয়।
















