মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৩, আরও বাড়ার আশঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জন হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আলজাজিরা।

এর আগে কর্তৃপক্ষ ৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল। তখন বলা হয়েছিল খনির ভেতরে আরও ২০০ জন রয়েছে। নিহত ও আটকেপড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিলেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলা হয়, মৃত্যুর সংখ্যা ৫০ থেকে বেড়ে মোট ১১৩ জনে দাঁড়িয়েছে।

পূর্ববর্তি সংবাদলালমনিরহাটে বজ্রপাতে পৃথক দুই স্থানে ৪ জনের মৃত্যু
পরবর্তি সংবাদবিএনপি এমপিরা সংসদের প্রতি চরম অবমাননা করেছে: ওবায়দুল কাদের