করোনা ভাইরাস: দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এটি নিশ্চিত করেছেন।

পদত্যাগের বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় যে সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।

এছাড়া করোনাকালে লকডাউন ভেঙে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বিতর্কিত হন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। পাশপাশি করোনাকালে সীমান্ত নিয়ন্ত্রণ এবং রোগীদের আইসোলেশনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে নিউজিল্যান্ড সরকারের বিরুদ্ধে।

 

 

পূর্ববর্তি সংবাদইসলামাবাদে মন্দির নির্মাণে ইমরান সরকারের অনুদান, যা বললেন আল্লামা তাকি উসমানি
পরবর্তি সংবাদমৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানীর গোস্ত কি নিজে খেতে পারবে