দেড় লাখ ছাড়াল শনাক্ত, একদিনে মৃত্যু ৩৮ জনের, সুস্থ ৪ হাজার ৩৩৪ জন

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। মোট মারা গেছেন ১ হাজার ৯২৬ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ হাজার ৪৪২ জন।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যখাত নিয়ে সংসদে যে সমালোচনাে হচ্ছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদকুরআনের শহর দারফুরের প্রধান ‘কুনী’ বাশারাত মাসিরী রহ: জীবনের এক ঝলক