পানিসম্পদ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর বরিশাল-৫ আসনের এ সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জনসংযোগ কর্মকর্তা আসিফ বলেন, ‘করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বারিধারার নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল সিএমএইচে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন। ’

তিনি আরও বলেন, ‘প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

পূর্ববর্তি সংবাদজাতিসংঘের পর্যবেক্ষণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড
পরবর্তি সংবাদরাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা