ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাটে পুথক দুই স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রামের ইসলামপুর ও হাতীবান্ধা উপজেলার বেজগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাকিবসহ আরও কয়েকজন উপজেলার ইসলামপুর এলাকায় গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে রাকিব ও জাহিদুল ঘটনাস্থলেই মারা যান। এতে বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম নামে আরও দুইজন আহত হন। আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
















