৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ১১৪ জন, সুস্থ ১ হাজার ৬০৬ জন

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। মোট মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদরোগীর সঙ্গে থাকা ব্যক্তি জুমার নামায ছুটে গেলে কী করবে
পরবর্তি সংবাদহঠাৎ লাদাখে হাজির নরেন্দ্র মোদি