করোনা সুরক্ষায় ফ্রি আনারস-লেবুর জুস খাওয়াবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য আনারস ও লেবুর জুসের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য এক আনাও কাউকে খরচ করতে হবে না। এর খরচ রাজ্য সরকারই বহন করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

বুধবার মুখ্যমন্ত্রী জানান, ‘পাবলিক ইমিউনিটি-বুস্টিং প্রোগ্রাম’-এর আওতায় এই সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সপ্তাহে একদিন হলেও সব রাজ্যবাসীকে আনারস এবং লেবুর জুস খাওয়াতে হলে, আনারসের অনেক জোগান লাগবে।

কোথা থেকে আসবে এত আনারস? অন্য রাজ্য থেকে কি আমদানি করা হবে?

এর উত্তরে তিনি বলেন, ত্রিপুরায় প্রতি বছর ১.২৮ লাখ টন আনারস উৎপাদন হয়। ফলে, আনারসের জোগান নিয়ে কোনো চাপ নেই।

বিপ্লব বলেন, আনারস এবং লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ইমিউনিটি বাড়ানোর সহায়ক।

তার কথায়, এই প্রকল্পটিকে রাজ্যের বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যাতে তারা করোনার মতো অসুখের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।

পূর্ববর্তি সংবাদনওগাঁয় জমজমাট আমের আড়ৎ, কাঙ্ক্ষিত দাম পেয়ে খু‌শি বাগান মা‌লিকরা
পরবর্তি সংবাদতুচ্ছ বিষয়ে তর্ক, কৃষকের হাত-পা কেটে দিল প্রতিবেশী!